দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান

আগামী নির্বাচন খুব সহজ হবে না: তারেক রহমান

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১১ আগস্ট ২০২৫

তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান --ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন খুব সহজ হবে না। সোমবার (১১ আগস্ট) নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায় জানিয়ে তিনি বলেন, আমরা কাউকে হেয় করতে চাই না, কাউকে ছোটও করতে চাই না। আমরা সবার মতামতকে সম্মান জানাতে চাই।

তারেক রহমান বলেন, যারা আজ সংস্কারের কথা বলছেন, তাদের দাবি শহীদ জিয়ার সৈনিকেরা আড়াই বছর আগে থেকেই তুলেছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি কী কী সংস্কার করতে চায়, রাষ্ট্রকে জনগণের মতো করে গড়ে তোলার জন্য কী কী মেরামত করতে চায়, সব ৩১ দফায় রয়েছে।

তিনি আরও বলেন, বিএনপির ৩১ দফা এবং সরকারের ঐকমত্য কমিশনের বক্তব্যের মধ্যে অনেক মিল রয়েছে, মাত্র কয়েকটি বিষয় নিয়ে মতভেদ থাকতে পারে।

তারেক রহমান বলেন, বিএনপির ভাবমূর্তি নষ্ট করে এমন কোনো কাজ করা হবে না। আগামী নির্বাচন খুব সহজ হবে না কারণ একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, বিএনপির রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে এবং দেশের মানুষ বিএনপির উপর আস্থা রাখতে চায়। দেশের ২০ কোটি জনগণ যেভাবে চায় সেভাবেই দেশ পরিচালিত হবে।

ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপি প্রত্যাশা করছে।

🔍 তথ্যসংক্ষেপ:

  • তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন সহজ হবে না।
  • বিএনপি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চায়।
  • বিএনপির ৩১ দফা সংস্কারের দাবি শহীদ জিয়ার সৈনিকেরা আগেই তুলেছে।
  • বিএনপি অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন আশা করছে।
  • একটি অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করছে বলে সতর্ক করেছেন তারেক রহমান।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#ব্রেকিং_নিউজ #রাজনীতি #তারেক_রহমান #বিএনপি #জাতীয়_নির্বাচন

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন