দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি

১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা, গ্রেপ্তার ৬১: টিআইবি

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৪ আগস্ট ২০২৫

পুলিশ মামলা টিআইবি প্রতিবেদন
পুলিশের বিরুদ্ধে মামলা সংক্রান্ত প্রতিবেদন — ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থান-পরবর্তী ১১ মাসে পুলিশের বিরুদ্ধে সারা দেশে ৭৬১টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট এক হাজার ১৬৮ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। এর মধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রাজধানীর মাইডাস সেন্টারে আয়োজিত ‘নতুন বাংলাদেশ: কর্তৃত্ববাদী সরকার পতন-পরবর্তী এক বছরের ওপর পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির ফেলো শাহজাদা এম আকরাম।

তিনি জানান, ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশদাতা, হত্যার ইন্ধনদাতাদের বিরুদ্ধে সারা দেশে মামলা হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণহত্যায় অভিযুক্তদের বিচার প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত ৭০ শতাংশ মামলার তদন্তে সন্তোষজনক অগ্রগতি হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রমও পুনরায় শুরু হয়েছে। ইতোমধ্যে ৪২৯টি অভিযোগ জমা পড়েছে এবং ২৭টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসব মামলায় মোট আসামি ২০৬ জন, যাদের মধ্যে ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

🔍 তথ্যসংক্ষেপ:

  • ১১ মাসে পুলিশের বিরুদ্ধে মামলা: ৭৬১
  • গ্রেপ্তারকৃত পুলিশ সদস্য: ৬১
  • হত্যা মামলা: ৬৩৮
  • সাবেক মন্ত্রী/এমপি গ্রেপ্তার: ৮৭
  • আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা: ২৭

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং_নিউজ #জাতীয় #টিআইবি

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন