দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৫ আগস্ট ২০২৫

জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ
খালেদা জিয়া ও তারেক রহমান — ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আজ বিকেল ৫টায় উপস্থাপিত হচ্ছে ‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে অংশ নিচ্ছেন বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও তারা সরাসরি অনুষ্ঠানে থাকছেন না।

তবে দলের সিদ্ধান্তক্রমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন— বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমদ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ।

ছাত্রদলের পক্ষ থেকেও উচ্চপর্যায়ের উপস্থিতি থাকছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

🔍 তথ্যসংক্ষেপ:

  • 📍 স্থান: মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা
  • 🎯 অনুষ্ঠান: জুলাই ঘোষণাপত্র
  • 🎤 পাঠ করবেন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
  • 👥 আমন্ত্রিত অতিথি: বিএনপি নেতৃত্ব
  • 🗓️ তারিখ: ৫ আগস্ট ২০২৫

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং_নিউজ #রাজনীতি #বিএনপি #জুলাই_ঘোষণাপত্র

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন