দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পেয়েছি: মির্জা ফখরুল

বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ পেয়েছি: মির্জা ফখরুল

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৪ আগস্ট ২০২৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর — ছবি: সংগৃহীত

রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা একটা ধ্বংসের পথ পেরিয়ে এসেছি। এখন ধ্বংসপ্রাপ্ত রাজনীতিকে মেরামত করে সামনে এগিয়ে নিতে হবে। বিএনপিকেই সেই দায়িত্ব নিতে হবে এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”

সোমবার (৪ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে যুবদল আয়োজিত যুব-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ কখনো মাথা নত করেনি উল্লেখ করে ফখরুল বলেন, “আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের একটি নতুন দেশ দিয়েছিলেন। তিনি একদলীয় শাসন থেকে দেশকে গণতান্ত্রিক পথে নিয়ে গিয়েছিলেন। অর্থনীতিতে নতুন যাত্রা শুরু হয়েছিল তখন। গণতন্ত্রের জন্য প্রয়োজনীয় সব কাঠামো জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া তৈরি করেছিলেন।”

তিনি আরও বলেন, “আজ আমরা আবার সুযোগ পেয়েছি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার। এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে।”

🔍 তথ্যসংক্ষেপ:

  • রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে: মির্জা ফখরুল
  • বিএনপিকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দায়িত্ব নিতে হবে
  • জিয়াউর রহমান দেশকে একদলীয় শাসন থেকে গণতান্ত্রিক পথে নিয়ে গিয়েছিলেন
  • বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের জন্য ত্যাগ ও সংগ্রামের উল্লেখ
  • যুব-সমাবেশে বক্তব্য

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং_নিউজ #জাতীয় #বিএনপি #গণতন্ত্র

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন