দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

কারণ দর্শানোর জবাব দেবেন ফজলুর রহমান

কারণ দর্শানোর জবাব দেবেন ফজলুর রহমান

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২৫ আগস্ট ২০২৫

ফজলুর রহমান, বিএনপি
ফজলুর রহমান, বিএনপি — ছবি: সংগৃহীত

বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানো নোটিশে জবাব দেবেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সোমবার দুপুরে এ বিষয়ে জানতে চাইলে তিনি একথা জানান।

ফজলুর রহমান বলেন, "রোববার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেয়ার।"

জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

তিনি জানান, এখনো হাতে সময় আছে। নোটিশের জবাব দেয়ার আগে, তিনি কোনো কথা বলবেন না। ফজলুর রহমান আরও বলেন, "মেহমান (পাকিস্তান সরকারের প্রতিনিধি দল) যারা এসেছেন, তাদের সঙ্গে আমার নোটিশ পাওয়ার যোগসূত্র আছে কিনা, তা দেখার অনুরোধ করছি।"

তিনি অভিযোগ করেছেন, "আমার বাসার নিচে কতগুলো ছেলে-মেয়ে সংখ্যায় সাত-আটজন হবে তারা সকাল থেকে মব সৃষ্টি করছে।"

বিএনপি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে কিংবা জবাব সন্তোষজনক না হলে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হতে পারে।

🔍 মূল তথ্য:

  • ফজলুর রহমান বিএনপির পক্ষ থেকে কারণ দর্শানো নোটিশের জবাব দেবেন।
  • নোটিশ পাওয়ার সময়: ২৪ আগস্ট, রাত ৯টা।
  • ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
  • জবাব না দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা | #dainiksothikbarta | #জাতীয় | #রাজনীতি | #ফজলুররহমান

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন