দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

আওয়ামী লীগের প্ল্যান-বি কোন দল, জানালেন সারজিস

আওয়ামী লীগের প্ল্যান-বি কোন দল, জানালেন সারজিস

আওয়ামী লীগের প্ল্যান-বি কোন দল, জানালেন সারজিস

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫

আওয়ামী লীগের প্ল্যান বি নিয়ে বক্তব্য দিচ্ছেন সারজিস আলম
এনসিপি মুখ্য সংগঠক সারজিস আলম — ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের প্ল্যান-বি হলো জাতীয় পার্টিকে ভর করে লীগকে ফেরানো। এজন্য জাতীয় পার্টির বিষয়ে সরকার ও তাদের সহযোগীরা ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস আরও উল্লেখ করেন,

“নুর ভাইদের ওপর বর্বর হামলার মূল কারণও এটি। অর্থাৎ জাতীয় পার্টির বিষয়ে শক্ত বার্তা দেওয়া হলো সব দলকে। এমন ঘৃণ্যতর হামলার নিন্দা জানাচ্ছি।”

তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে একই মেরুর রাজনীতি হিসেবে অভিহিত করে বলেন, “আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর ও বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। উভয় দলকেই বিচারের আওতায় আনতে হবে।”

🔍 তথ্য সংক্ষেপ

  • ঘোষণা দিয়েছেন: সারজিস আলম, এনসিপি মুখ্য সংগঠক (উত্তর)
  • স্থান/মাধ্যম: ব্যক্তিগত ফেসবুক পোস্ট
  • মূল বক্তব্য: আওয়ামী লীগের প্ল্যান-বি হলো জাতীয় পার্টিকে ভর করে ক্ষমতায় ফেরা
  • অভিযোগ: নুরুল হক নুরের ওপর হামলা জাতীয় পার্টিকে ঘিরে রাজনৈতিক বার্তা
  • সমালোচনা: আওয়ামী লীগ ও জাতীয় পার্টি উভয়কে একই অপরাধী হিসেবে উল্লেখ

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#ব্রেকিং_নিউজ #রাজনীতি #আওয়ামীলীগ #জাতীয়পার্টি #এনসিপি #সারজিসআলম #dainiksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন