দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

ফ্রান্সে ভয়াবহ দাবানল, ১৭ হাজার হেক্টর পুড়ে ছাই

ফ্রান্সে ভয়াবহ দাবানল, ১৭ হাজার হেক্টর পুড়ে ছাই | দৈনিক সঠিক বার্তা

ফ্রান্সে ভয়াবহ দাবানল, ১৭ হাজার হেক্টর পুড়ে ছাই

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৮ আগস্ট ২০২৫

ফ্রান্সে ভয়াবহ দাবানল
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের দাবানল -- ছবি: সংগৃহীত

৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স। দেশটির দক্ষিণের ‘ওউদ’ অঞ্চলে পুড়ে ছাই ১৭ হাজার হেক্টর এলাকা। আগুন নিয়ন্ত্রণে ২ হাজারেরও বেশি দমকলকর্মী ও সেনাসদস্য মাঠে কাজ করছেন। ৫০০টিরও বেশি অগ্নিনির্বাপক যান এবং পানিবাহী বিমান ব্যবহার করা হচ্ছে।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ফ্রান্সের দাবানল মঙ্গলবার রিবোত গ্রামের কাছে শুরু হয়। এতে একজন নারীর মৃত্যু হয়েছে এবং ১১ জন দমকলকর্মীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও কর্তৃপক্ষ সতর্ক করেছে যে এটি আরও কয়েকদিন ধরে জ্বলতে পারে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ১৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং বাসিন্দাদের বাড়ি ফিরতে নিষেধ করা হয়েছে। দাবানলের কারণে বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ এবং ঝুঁকি এড়াতে বেশ কিছু রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু এই দাবানলকে ‘অভূতপূর্ব দুর্যোগ’ বলে আখ্যায়িত করেছেন এবং জলবায়ু পরিবর্তন ও খরাকেই এর জন্য দায়ী করেছেন।

🔍 তথ্যসংক্ষেপ:

  • ফ্রান্সের দক্ষিণে দাবানল
  • ১৭ হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই
  • ১৩ জন আহত, ১ জনের মৃত্যু
  • ২ হাজারেরও বেশি দমকলকর্মী কাজ করছে
  • জলবায়ু পরিবর্তন ও খরা দায়ী

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

তথ্যসূত্র: বিবিসি

হ্যাশট্যাগ:
#দৈনিকসঠিকবার্তা, #dainiksothikbarta, #আন্তর্জাতিক, #ফ্রান্স

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন