দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

অভিষিক্ত নাওয়াজের ব্যাটে জিতল পাকিস্তান

অভিষিক্ত নাওয়াজের ব্যাটে জিতল পাকিস্তান

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৯ আগস্ট ২০২৫

অভিষিক্ত নাওয়াজের ব্যাটে জিতল পাকিস্তান
অভিষেক ম্যাচেই পাকিস্তানের জয়ের নায়ক বনে গেলেন নাওয়াজ --ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টির মতো ওয়ানডে সিরিজের শুরুটাও দারুণ হলো পাকিস্তানের। ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এই ম্যাচ দিয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হাসান নাওয়াজের। অভিষেক ম্যাচেই পাকিস্তানের জয়ের নায়ক বনে গেলেন এই তরুণ ব্যাটার।

ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৯ ওভারে ২৮০ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে নাওয়াজের অপরাজিত ফিফটিতে ৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান। চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে নাওয়াজ ছাড়াও ফিফটি করেন মোহাম্মদ রিজওয়ান, যিনি ৩৮তম ওভারে ৫৩ রান করে ফেরেন।

১৮০ রানে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। তখন শেষ ৭৬ বলে দরকার ছিল ১০১ রান। হুসেন তালাতকে সঙ্গে নিয়ে নাওয়াজ এই সমীকরণ মেলান। ষষ্ঠ উইকেটে নিরবচ্ছিন্ন ১০৪ রানের জুটি গড়েন তারা। ৫৪ বলে ৫ চার ও ৩ ছয়ের সাহায্যে ৬৩ রানে অপরাজিত থাকেন নাওয়াজ এবং ম্যাচসেরার পুরস্কার জেতেন। অপর প্রান্তে ৪১ রানে অপরাজিত ছিলেন তালাত।

পাকিস্তানের হয়ে ব্যাটিংয়ে নামা ৭ জনের মধ্যে ছয়জনই দলের জয়ে অবদান রেখেছেন। বাবর আজম করেন ৪৭ রান, আব্দুল্লাহ শফিক ২৯, এবং সালমান আলী আগা ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৬৫ রানে ২ উইকেট নেন শামার জোসেফ।

এর আগে এভিন লুইস ৬০, শাই হোপ ৫৫ এবং রস্টন চেজ ৫৩ রান করেন। পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৪ উইকেট এবং নাসিম শাহ ৩ উইকেট নেন।

🔍 তথ্যসংক্ষেপ:

  • প্রথম ওয়ানডেতে পাকিস্তানের ৫ উইকেটের জয়
  • অভিষেক ম্যাচে ৬৩ রানে অপরাজিত হাসান নাওয়াজ ম্যাচসেরা
  • ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে ২৮০ রান
  • পাকিস্তান ৭ বল হাতে রেখে জয় পায়

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং_নিউজ #খেলা #ক্রিকেট

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন