দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট দেবে ইউকেএম

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট দেবে ইউকেএম | দৈনিক সঠিক বার্তা

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট দেবে ইউকেএম

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১১ আগস্ট ২০২৫

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস — ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। আগামী বুধবার (১৩ আগস্ট) অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রোববার (১০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ড. ইউনূস সম্মানসূচক ডিগ্রি গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেবেন।

তিনি আরও জানান, সফরের তৃতীয় দিনে (১৩ আগস্ট) অধ্যাপক ইউনূস ইউকেএমের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়ির-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ড. মুহাম্মদ ইউনূস আজ (সোমবার) দুপুরে তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছেন।

📌 মূল তথ্য:

  • সম্মানসূচক ডক্টরেট প্রদান করবে ইউকেএম
  • অনুষ্ঠান ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে
  • স্মারক বক্তৃতা দেবেন ড. ইউনূস
  • চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ: #মুহাম্মদ_ইউনূস, #ইউকেএম, #বাংলাদেশ

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন