দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

তারেক রহমানের সঙ্গে সমমনাদের বৈঠক: সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি

তারেক রহমানের সঙ্গে সমমনাদের বৈঠক: সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ৯ আগস্ট ২০২৫

তারেক রহমানের সঙ্গে সমমনাদের বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান --ফাইল ছবি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণার পর মিত্রদের সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি। শনিবার দ্বিতীয় দিনের বৈঠকে ১৮টি দলের নেতারা অংশ নেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নির্বাচনসহ সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে আলোচনা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আগামী দিনে একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নেতাদের উদ্দেশে বলেন, আমরা যারা বিগত দিনে ঐক্যবদ্ধ ছিলাম, আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলাম। জনগণের ভোটে যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে সবাইকে নিয়েই জাতীয় সরকার গঠন করা হবে।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। পাশাপাশি নির্বাচনের বিরুপ প্রভাব পড়তে পারে এমন বক্তব্য ও বিবৃতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বৈঠকে অংশ নেওয়া দলগুলো হলো: জন অধিকার, পিপলস পার্টি, ন্যাপ ভাসানী, গণতান্ত্রিক বাম ঐক্য, আমজনতা দল, গণফোরাম, এনডিএম, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং গণতন্ত্র মঞ্চ।

বৈঠক চলাকালীন তারেক রহমান সমমনা দল ও জোটগুলোকে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যার যার অবস্থান থেকে সর্বশক্তি নিয়ে এখন মাঠে নামতে হবে। ৩১ দফাকে জনগণের সামনে নিয়ে যেতে হবে। নির্বাচনে এটিই জনগণের কাছে তাদের প্রতিশ্রুতি।

বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব আব্দুল মতিন সাউদ জানান, তারেক রহমান সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেমন ঐক্যবদ্ধ ছিলাম, তেমন ঐক্যবদ্ধ থাকার আহ্বান দিয়েছেন। তিনি বলেন, কেউ যাতে ঐক্য ফাটল ধরাতে না পারে তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে সবাইকে নিয়েই সরকার গঠন করা হবে। মতভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান দিয়েছেন।

এনডিএম মহাসচিব মোমিনুল আমিন জানান, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যাতে অটুট থাকে সে দিকে খেয়াল রাখতে হবে। কেউ যেন নির্বাচনে বিরূপ প্রভাব ফেলতে পারে এমন বক্তব্য না দেয়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যর মধ্যে ফাটল ধরলে আওয়ামী লীগ ফিরে আসবে। দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি হলে সুযোগ সংঘাত হতে পারে। তাই একতা ও ছাড় দেওয়ার মানসিকতা প্রয়োজন। নির্বাচনের আসন বন্টন নিয়ে আলোচনা হয়নি।

🔍 তথ্যসংক্ষেপ:

  • বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ১৮ দল ও জোটের বৈঠক অনুষ্ঠিত।
  • জাতীয় সংসদ নির্বাচনের আগে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  • জাতীয় সরকার গঠনের লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
  • সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
  • ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#ব্রেকিং_নিউজ #জাতীয় #রাজনীতি #বিএনপি #তারেক_রহমান

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন