দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৪ আগস্ট ২০২৫

ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান — ছবি: সংগৃহীত

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ২-১ ব্যবধানে কুড়ি ওভারের সিরিজ জিতল সালমান আলী আগার দল।

এর আগে ১৪ রানের জয়ে সিরিজ শুরু করেছিল পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে ২ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ নিজেদের করে নিলো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

ফ্লোরিডার লডারহিলে আগে ব্যাট করতে নেমে ১৮৯ রানের বড় পুঁজি পায় পাকিস্তান। জবাব দিতে নেমে ১৭৬ রানে আটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। বড় লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে জুয়েল অ্যান্ড্রু, আলিক আথানেজদের ব্যাটে কক্ষপথেই ছিল ক্যারিবিয়ানরা। কিন্তু মাঝের ওভারগুলোতে সুফিয়ান মুকিমের কিপ্টে বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এরপরও আশা বেঁচে ছিল তাদের। শেষ ৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে ৪৯ রান করতে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু মুকিমের পাশাপাশি ডেথ ওভারে হারিস রউফ, হাসান আলীদের দারুণ বোলিংয়ে আর সমীকরণ মেলাতে পারেনি তারা। দলটির হয়ে ৪০ বলে সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেন আথানেজ।

৫১ রান এনে দেন শেরফানে রাদারফোর্ড। ৩৫ বল খেলেন এই মিডলঅর্ডার ব্যাটার। ১৫ বল খেলা জুয়েলের অবদান ২৪ রান। পাকিস্তানের হয়ে রউফ, হাসান, মোহাম্মদ নাওয়াজ, সাইম আইয়ুব ও মুকিম একটি করে উইকেট নেন। সবচেয়ে কম রান খরচ করেন মুকিম — ৪ ওভারে ২০ রান দেন এই বাঁহাতি স্পিনার।

এর আগে শাহিবজাদা ফারহান ও সাইমের ফিফটিতে স্কোরবোর্ডে এই সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ১৩৮ রান তোলেন তারা। ৭৪ রান আসে ফারহানের ব্যাট থেকে। ৫৩ বল খেলেন এই ওপেনার। ৪৯ বলে ৬৬ রান এনে দেন আরেক ওপেনার সাইম। বাকিদের মধ্যে আর কেউই বলার মতো স্কোর করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ১৫ রান করেন হাসান নাওয়াজ।

সংক্ষিপ্ত স্কোর:

  • পাকিস্তান: ১৮৯/৪ - ২০ ওভার (ফারহান ৭৪, সাইম ৬৬, নাওয়াজ ১৫; রোস্টন চেজ ১/৩১)
  • ওয়েস্ট ইন্ডিজ: ১৭৬/৬ - ২০ ওভার (আথানেজ ৬০, রাদারফোর্ড ৫১, জুয়েল ২৪; মুকিম ১/২০)
  • ফল: পাকিস্তান ১৩ রানে জয়ী
  • ম্যাচসেরা: শাহিবজাদা ফারহান
  • সিরিজ: পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী
  • সিরিজসেরা: মোহাম্মদ নাওয়াজ

🔍 তথ্যসংক্ষেপ:

  • পাকিস্তান ১৩ রানে জিতে সিরিজ জয় করল
  • শাহিবজাদা ফারহানের ব্যাটে ৭৪ রান
  • মুকিমের কিপ্টে বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজের পতন
  • সিরিজসেরা নির্বাচিত মোহাম্মদ নাওয়াজ

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং_নিউজ #খেলা #Pakistan_Cricket

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন