দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

আ.লীগের গোপন মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ.লীগের গোপন মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আ.লীগের গোপন মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ: ০২ আগস্ট ২০২৫

আ.লীগের গোপন মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী --ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের গোপন মিটিং আইনশৃঙ্খলায় কোনো প্রভাব ফেলবে না। ষড়যন্ত্রে যারা যুক্ত থাকবে কাউকে ছাড় দেয়া হবে না।

শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এরপর তিনি রায়েরবাজারে অবস্থিত জুলাই শহীদদের গণকবর পরিদর্শন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু তাদের (আওয়ামী লীগ) কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না।

তিনি বলেন, পাঁচ আগস্ট ঘিরে দেশে কোনো ধরনের শঙ্কা নাই। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সজাগ রয়েছে। এছাড়া সাংবাদিকরা ও সংশ্লিষ্টরা যেভাবে সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই।

তিনি আরও বলেন, মিডিয়া সত্য প্রচার করার কারণেই দেশ এগিয়ে যাচ্ছে। সাংবাদিকরা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়ার প্রভাব ক্রমশ কমছে এবং তারা আগের মতো সরব হতে পারছে না।

🔍 তথ্যসংক্ষেপ:

  • আ.লীগের গোপন মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না
  • ষড়যন্ত্রকারীদের কাউকে ছাড় দেয়া হবে না
  • পাঁচ আগস্ট নিয়ে কোনো শঙ্কা নেই
  • মিডিয়ার সত্য প্রচারে দেশের অগ্রগতি

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং নিউজ #জাতীয় #আওয়ামীলীগ

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন