দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

নুরকে দেখতে এসে হাসপাতালে অবরুদ্ধ আসিফ নজরুল

দৈনিক সঠিক বার্তা অনলাইন ডেস্ক | প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫

আসিফ নজরুল নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
আসিফ নজরুল নুরুল হক নুরকে হাসপাতালে দেখতে আসেন — ছবি: সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢামেক হাসপাতালে এসেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

শুক্রবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসিসি) তিনি উপস্থিত হন।

নুরুল হক নুরকে দেখে বের হওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের রোষানলে পড়ে আবারও হাসপাতালে ঢুকে পরেন আসিফ নজরুল। নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করার দাবি জানান।

এর আগে সন্ধ্যার পর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের প্রাথমিকভাবে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে নুরুল হক নুরকে ঢামেক হাসপাতালে আনা হয়।

🔍 তথ্য সংক্ষেপ

  • অবস্থান: ঢামেক হাসপাতাল, ঢাকা
  • সময়: ২৯ আগস্ট ২০২৫, রাত ১১:৪০
  • প্রধান ব্যক্তি: ড. আসিফ নজরুল, নুরুল হক নুর
  • ঘটনার প্রেক্ষাপট: জাতীয় পার্টি ও গণঅধিকার সংঘর্ষের পর আহত নুরকে দেখতে আসা
  • নেতাকর্মীদের দাবি: জিএম কাদেরকে গ্রেপ্তার করা হোক

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#ব্রেকিং_নিউজ #জাতীয় #রাজনীতি #দৈনিকসঠিকবার্তা #আসিফ_নজরুল #নুরুলহকনুর

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন