মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার
মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ৭ আগস্ট ২০২৫
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ডের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষ তার রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ডের আদেশ দেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটকের পর ভাটারা থানার মামলায় গ্রেপ্তার দেখায়। মামলার অভিযোগ অনুযায়ী, রাজধানীর বসুন্ধরা এলাকার একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২২ জন নেতাকর্মী প্রশিক্ষণ নিচ্ছিলেন — যাদের ডিএমপি পুলিশ গ্রেপ্তার করে।
মামলাটি বর্তমানে তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। আইএসপিআর জানায়, এর আগে সেনা কর্মকর্তা মেজর সাদিককেও উত্তরার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয় এবং একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে।
📌 সংক্ষেপে মূল পয়েন্ট:
- সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার
- ডিবির তদন্তে গোপন বৈঠকের তথ্য
- আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ
- মেজর সাদিক সেনা হেফাজতে, সুমাইয়া জাফরিন পুলিশ হেফাজতে
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
#সুমাইয়া_জাফরিন #মেজর_সাদিক #সন্ত্রাসবিরোধী_আইন #দৈনিক_সঠিক_বার্তা
একটি মন্তব্য পোস্ট করুন