দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ রোববার

হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ রোববার

হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ রোববার

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ: ০২ আগস্ট ২০২৫

হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ রোববার
শেখ হাসিনা — ছবি: ফাইল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে দায়ের করা গণহত্যা মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হবে রোববার। আদালতের অনুমতি সাপেক্ষে বিচারকাজ সরাসরি সম্প্রচার করা হবে।

শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

গত ১০ জুলাই, জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিচার শুরুর আদেশ দেওয়া হয়। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

তখন জানানো হয়েছিল, ৩ আগস্ট সূচনা বক্তব্য এবং ৪ আগস্ট থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। তবে তার একদিন আগে আগামীকালই শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ।

এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক আছেন। এরইমধ্যে নিজের অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

🔍 তথ্যসংক্ষেপ:

  • গণহত্যা মামলায় প্রথম সাক্ষ্যগ্রহণ রোববার শুরু
  • আদালতের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার হতে পারে
  • শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক
  • সাবেক আইজিপি মামুন কারাগারে আটক, রাজসাক্ষী হয়েছেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #ব্রেকিং_নিউজ #জাতীয় #গণহত্যা_মামলা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন