দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা তারেক রহমানের

সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা তারেক রহমানের

সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা তারেক রহমানের

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০২ আগস্ট ২০২৫

সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা তারেক রহমানের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান — ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে আসা সুযোগকে কাজে লাগিয়ে একজন মায়ের চোখে দেখা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর শহীদ আবু সাইদ মিলনায়তনে জুলাই শহীদদের স্মরণে মহিলা দলের আয়োজনে ‘ফ্যাসিবাদবিরোধী নারীদের অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান।

তিনি বলেন, সামনে যে সুযোগ এসেছে তা কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ দরকার, সেটি গড়তে আগামী নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাসিবাদ যেন পুনর্গঠিত হতে না পারে, সেজন্য নারীসমাজকে সজাগ থাকতে হবে।

এ সময় তিনি ঘোষণা দেন, আগামীদিনে বিএনপি সরকার গঠন করলে প্রথম পর্যায়ে কমপক্ষে ৫০ লাখ পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে এবং নারীদের এই কার্ডের প্রধান করা হবে।

জুলাই অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, শহীদদের কাছে বাংলাদেশ সারাজীবন ঋণি। গণতন্ত্র প্রতিষ্ঠা কিংবা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান অপরিসীম। তাই বিএনপি তাদের কর্মপরিকল্পনায় নারীদের আশা-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দেবে।

নারী শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারীদের শিক্ষাদান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে পারিবারিক সহিংসতা রোধ সম্ভব। তবে দেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক স্বাবলম্বীতায় নারীরা এখনো পিছিয়ে আছেন।

🔍 তথ্যসংক্ষেপ:

  • ইভেন্ট: ফ্যাসিবাদবিরোধী নারীদের অবদান শীর্ষক আলোচনা সভা
  • তারিখ: ৩১ জুলাই ২০২৫
  • প্রধান বক্তা: তারেক রহমান
  • ঘোষণা: ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান
  • উদ্দেশ্য: নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #রাজনীতি #বিএনপি #নারীরক্ষমতায়ন #ফ্যামিলি_কার্ড

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন