দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস
দেশের তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ০৩ আগস্ট ২০২৫
দেশের তিন বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
রোববার (৩ আগস্ট) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
🔍 তথ্যসংক্ষেপ:
- রংপুর, ময়মনসিংহ ও সিলেটে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
- সারাদেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
- দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বিভিন্ন স্থানে।
- মৌসুমি বায়ু সক্রিয় এবং বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন