দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা
গোপালগঞ্জ ছাড়ছেন এনসিপি নেতারা
এনসিপি নেতারা
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ: ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ও সহিংস ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা আজ বিকেল ৫টার পর সেনা ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন

প্রতিবেদনে বলা হয়, ১৫-১৬টি গাড়ির একটি বহরে নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম সহ অন্যান্য শীর্ষ নেতারা গোপালগঞ্জ থেকে বের হয়ে যান। কঠোর নিরাপত্তায় তাদের গন্তব্যের দিকে নিয়ে যাওয়া হয়।

এর আগে সমাবেশ ঘিরে সহিংসতার একাধিক ঘটনা ঘটে। ছাত্রলীগের কর্মীরা এনসিপির সমাবেশ মঞ্চে ও গাড়িবহরে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ইউএনও গাড়ি বহরে হামলা এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

গোপালগঞ্জ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহরে ১৪৪ ধারা জারি করেছে।

এনসিপি নেতারা অভিযোগ করেন, হামলার সময় নিরাপত্তা বাহিনী নিষ্ক্রিয় ছিল। সারা দিনের উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয় এবং এনসিপির বহরকে নিরাপদে বের করে দেওয়া হয়।


🔍 মূল তথ্যসংক্ষেপ:

  • গোপালগঞ্জে সংঘর্ষের প্রেক্ষাপটে সেনা-পুলিশ পাহারায় এনসিপি নেতারা জেলা ত্যাগ করেন
  • ১৫-১৬টি গাড়ির বহরে ছিলেন শীর্ষ নেতারা
  • আগে গাছ কেটে সড়ক অবরোধ, মঞ্চ ও গাড়ি ভাঙচুর হয়
  • পুলিশ টিয়ারসেল ছুঁড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ১৪৪ ধারা জারি

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#গোপালগঞ্জ #এনসিপি #সেনা-পুলিশ #রাজনীতি #দৈনিকসঠিকবার্তা #doiniksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন