দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

উড্ডয়নের ১২ মিনিটেই দুর্ঘটনা: উত্তরায় বিমান বিধ্বস্ত, বহু হতাহত

উড্ডয়নের ১২ মিনিটেই দুর্ঘটনা: উত্তরায় বিমান বিধ্বস্ত

উড্ডয়নের ১২ মিনিটেই দুর্ঘটনা: উত্তরায় বিমান বিধ্বস্ত

দৈনিক সঠিক বার্তা অনলাইন ডেস্ক | প্রকাশ: ২১ জুলাই ২০২৫

উত্তরার দিয়াবাড়িতে বিমান বিধ্বস্ত
উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান দুর্ঘটনা স্থল থেকে উদ্ধার কাজ চলমান

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং ঠিক ১২ মিনিটের মাথায়—১টা ১৮ মিনিটে এটি উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

ঘটনার সময় ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। স্কোয়াড্রন লিডার তৌকির ছিলেন উক্ত বিমানে। ঘটনাস্থল থেকে বহু আহত শিক্ষার্থী এবং পথচারীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ২৫ জন আহত হয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। তাদের মধ্যে ১৩ জনকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এবং সেনাবাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।

দ্রুত তথ্যে যা জানা গেছে:
  • বিমান উড্ডয়ন: দুপুর ১:০৬ মিনিট
  • বিধ্বস্ত: ১:১৮ মিনিট (১২ মিনিট পর)
  • অবস্থান: মাইলস্টোন স্কুল ক্যাম্পাস, দিয়াবাড়ি
  • আহত: নারী, শিশু সহ ২৫+
  • উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী

– দৈনিক সঠিক বার্তা অনলাইন ডেস্ক

#বিমানদুর্ঘটনা | #উত্তরা | #বাংলাদেশবিমানবাহিনী | #জাতীয়

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন