গোপালগঞ্জে কেন লাশের ময়নাতদন্ত হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে কেন লাশের ময়নাতদন্ত হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১৯ জুলাই ২০২৫

গোপালগঞ্জে নিহতদের লাশের ময়নাতদন্ত করতে না পারার কারণ উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিহতদের স্বজনরা কয়েকজনের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন। চিকিৎসকরা ময়নাতদন্ত করতে চাইলেও স্বজনরা দেননি।
শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কয়েকজনের লাশের ময়নাতদন্ত হয়েছে। যাদের ময়নাতদন্ত করা সম্ভব হয়নি, প্রয়োজন হলে এখনো করা যাবে।
উপদেষ্টা বলেন, কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে গোপালগঞ্জের ঘটনা লাইভ করেছেন। তাদের সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, সন্ত্রাসীরা রেহাই পাবে না। আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত কঠোর পদক্ষেপ নিচ্ছে।
🔍 তথ্যসংক্ষেপ:
- নিহতদের স্বজনরা লাশ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত হয়নি
- অন্যদের ক্ষেত্রে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে
- সন্ত্রাসীরা ছাড় পাবে না বলে হুঁশিয়ারি
- লাইভ কভারেজ করা সাংবাদিকদের ধন্যবাদ
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
#গোপালগঞ্জ #ময়নাতদন্ত #স্বরাষ্ট্র_উপদেষ্টা #জাতীয় #দৈনিকসঠিকবার্তা #dainiksothikbarta
একটি মন্তব্য পোস্ট করুন