দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

মাইলস্টোনে বিমান বিধস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

মাইলস্টোনে বিমান বিধস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

মাইলস্টোনে বিমান বিধস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২১ জুলাই ২০২৫

বিমান বিধ্বস্ত
উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ — ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২১ জুলাই) শোকবার্তাটি পাঠান তিনি।

শোকবার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখ বোধ করছি। নিহতদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত। এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

শোকবার্তার শেষে তিনি বলেন, “বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করছে ভারত। সম্ভাব্য সকল সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য ভারত প্রস্তুত রয়েছে।”

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার এই স্কুলটির একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এখন পর্যন্ত এ ঘটনায় ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন ১৬৪ জন।

🔍 তথ্যসংক্ষেপ:

  • উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত
  • ১৯ জন নিহত, ১৬৪ জন আহত
  • নরেন্দ্র মোদির শোকবার্তা ও সহযোগিতার আশ্বাস
  • দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থী ও কর্মচারীরা হাসপাতালে

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

রেফারেন্স: ANI, Times Now, Press Information Bureau India

#মাইলস্টোন #বিমান_দুর্ঘটনা #নরেন্দ্র_মোদি #আন্তর্জাতিক_সংবাদ #দৈনিকসঠিকবার্তা #dainiksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন