দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

আহতদের চিকিৎসা সহায়তায় ৫০ লাখ টাকা দিল জামায়াত

আহতদের চিকিৎসা সহায়তায় ৫০ লাখ টাকা দিল জামায়াত

আহতদের চিকিৎসা সহায়তায় ৫০ লাখ টাকা দিল জামায়াত

দৈনিক সঠিক বার্তা | প্রকাশঃ ২২ জুলাই ২০২৫

বিমান বিধ্বস্ত আহতদের সহায়তা
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য জামায়াতের সহায়তার প্রদান – ছবি: ফাইল

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে দলটির আমির ডা. শফিকুর রহমান তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এ তথ্য জানান।

তিনি লেখেন— “মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে, ইনশাআল্লাহ।”

চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান— “আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আল্লাহ তায়ালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তাওফিক দিন এবং কবুল করুন। আমিন।”

উল্লেখ্য, সোমবার দুপুরে উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর FT-7 BGI মডেলের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

ঘটনাস্থলেই আগুন ধরে গেলে প্রাণ হারান শিক্ষার্থী ও শিক্ষকসহ বহু মানুষ। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহত ৩১ জন এবং আহত ১৬৫ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।

📝 মূল পয়েন্ট:

  • মাইলস্টোন বিমান দুর্ঘটনায় জামায়াতের সহায়তা ঘোষণা
  • ৫০ লাখ টাকার চিকিৎসা সহায়তা
  • ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্ট
  • চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান
  • নিহত ৩১, আহত ১৬৫

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#জামায়াত #মাইলস্টোন #বিমান_দুর্ঘটনা #শফিকুর_রহমান #dainiksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন