দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

যানবাহনসহ নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯

যানবাহনসহ নদীতে ভেঙে পড়ল সেতু, নিহত ৯ গুজরাট সেতু ধস দুর্ঘটনা

দৈনিক সঠিক বার্তা ডেস্ক:

ভারতের গুজরাট রাজ্যে ভয়াবহ সেতু দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে ভারি বর্ষণের কারণে ভেঙে পড়ে গম্ভীরা সেতু, যা আনন্দ ও বরোদা জেলার মধ্যে সংযোগ স্থাপন করত।

স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, সেতুটি ধসে পড়ার সময় দুটি ট্রাক ও দুটি ভ্যানসহ বেশ কয়েকটি যানবাহন মহীসাগর নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় জরুরি উদ্ধারকারী দল। এখনো উদ্ধারকাজ চলছে।

সেতু ধসে যাওয়ায় আনন্দ, বরোদা, ভারুচ ও অঙ্কালেশ্বর জেলার মধ্যে সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় প্রশাসন বিকল্প পথ খোঁজার চেষ্টা করছে।

এই দুর্ঘটনা গুজরাটের পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যেখানে বিজেপি অন্য রাজ্যের সেতু দুর্ঘটনায় রাজনৈতিক আক্রমণ চালায়, সেখানে গুজরাটে একের পর এক ব্রিজ ধসের দায় কার?

এর আগে মোরবি সেতু ধসের ঘটনায় বহু প্রাণহানির দুঃসহ স্মৃতি এখনও অনেকের মনে তাজা। গম্ভীরা সেতুর দুর্ঘটনা সেই ক্ষতকে আবার উসকে দিয়েছে।

সমালোচকদের মতে, তথাকথিত ‘ডাবল ইঞ্জিন সরকার’-এর বাস্তব চিত্র হলো—বৃষ্টিতে সেতু ভেঙে পড়ে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়, আর প্রাণ হারায় সাধারণ মানুষ।

📎 সূত্র: NDTV, The Wall

#গুজরাট #সেতু_ধস #গম্ভীরা_সেতু #ভারত #আন্তর্জাতিক_সংবাদ #NDTV #TheWall

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন