দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি, ভবিষ্যতে ভারতেও তেল বিক্রির ইঙ্গিত ট্রাম্পের

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি, ভবিষ্যতে ভারতেও তেল বিক্রির ইঙ্গিত ট্রাম্পের

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি, ভবিষ্যতে ভারতেও তেল বিক্রির ইঙ্গিত ট্রাম্পের

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ৩১ জুলাই ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প -- ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন। চুক্তির আওতায় দেশটির ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানোর পাশাপাশি পাকিস্তানের তেলের মজুত উন্নয়নে সহায়তা করবে ওয়াশিংটন। এমনকি ভবিষ্যতে পাকিস্তান ভারতেও তেল রপ্তানি করতে পারে, এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প নিজেই।

বুধবার (৩০ জুলাই) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, "আমরা পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি করেছি, যার অধীনে পাকিস্তান ও যুক্তরাষ্ট্র যৌথভাবে দেশটির বিশাল তেল মজুতের উন্নয়নে কাজ করবে। বর্তমানে আমরা এমন একটি তেল কোম্পানি খুঁজছি, যারা এই প্রকল্পের নেতৃত্ব দিতে পারবে। কে জানে, একদিন পাকিস্তান ভারতের কাছেও তেল বিক্রি করতে পারে!"

পোস্টে ট্রাম্প আরও জানান, "হোয়াইট হাউসে বিভিন্ন বাণিজ্য চুক্তি নিয়ে আমরা ব্যস্ত সময় পার করছি। আমি বহু দেশের নেতাদের সঙ্গে কথা বলেছি, যারা সবাই যুক্তরাষ্ট্রকে খুশি রাখতে চায়। বিকেলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক আছে। তারা বর্তমানে ২৫ শতাংশ হারে শুল্ক দেয়, তবে সেটি কমাতে চায়। তারা কী প্রস্তাব দেয়, তা জানতে আমি আগ্রহী।"

এর আগে, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, "মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু। কিন্তু বছরের পর বছর আমাদের বাণিজ্য পরিমাণ খুবই সীমিত ছিল, কারণ তাদের শুল্ক পৃথিবীর সর্বোচ্চ। তাছাড়া তারা এমন সব কঠিন ও বিরক্তিকর বাণিজ্যিক বাধা তৈরি করেছে, যা অর্থনৈতিক লেনদেনকে জটিল করে তোলে।" নতুন শুল্কনীতি আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রাম্প।

এদিকে, পাকিস্তান সরকারের পক্ষ থেকেও চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দেশটির শুল্ক হ্রাস ও জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে ইসলামাবাদ।

🔍 তথ্যসংক্ষেপ:

  • পাকিস্তান-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ঘোষণা
  • শুল্ক হ্রাস ও তেল মজুত উন্নয়ন
  • ভবিষ্যতে ভারতের কাছে তেল বিক্রির সম্ভাবনা
  • দক্ষিণ কোরিয়ার সঙ্গেও শুল্ক নিয়ে আলোচনা

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

তথ্যসূত্র: রয়টার্স, এনডিটিভি

হ্যাশট্যাগ:
#দৈনিকসঠিকবার্তা #dainiksothikbarta #আন্তর্জাতিক #বিশ্বসংবাদ #ট্রাম্প #পাকিস্তান #ভারত

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন