দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

বিচার-সংস্কার নয়, সরকার যেন নির্বাচন নিয়েই আগ্রহী: নাহিদ ইসলাম

বিচার-সংস্কার নয়, সরকার যেন নির্বাচন নিয়েই আগ্রহী: নাহিদ ইসলাম

সারাদেশ | 10th July, 2025 1:36 am | দৈনিক সঠিক বার্তা ডেস্ক

নাহিদ ইসলাম এনসিপি সমাবেশে বক্তব্য রাখছেন

নির্বাচন কমিশনের শাপলা প্রতীক বাতিলের ব্যাপারটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে প্রশ্ন তুলেছেন ইসি’র নিরপেক্ষতা নিয়ে। আর নির্বাচন নিয়ে তড়িঘড়ির অভিযোগ করে বলেন, ঘোষণাপত্র ও বিচার-সংস্কার নিয়ে কাজ করার কথা বললেও, সরকার যেনো নির্বাচনের দিকেই আগ্রহী

বুধবার (৯ জুলাই) ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিদেশ গড়ার নতুন প্রত্যয়ে এনসিপি’র পদযাত্রার দলীয় কর্মসূচি শেষে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন নিয়ে সরকারের যে তড়িঘড়ি, সেই তুলনায় বিচার বা সংস্কারের প্রশ্নে তাদের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। একই ব্যাপার জুলাই সনদঘোষণাপত্রের ক্ষেত্রেও।”

তিনি আরও বলেন, “আমরা সরকারকে আগেও বলেছি তারা যাতে কোনো রাজনৈতিক দলের চাপে এমন কোনো সিদ্ধান্ত না নেয়, যাতে সেটি গণঅভ্যুত্থানের সাথে প্রতারণামূলক কিছু হয়।”

এদিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সমাবেশ করে এনসিপি। এর আগে, বিকেলে চুয়াডাঙ্গা সফর শেষে ঝিনাইদহে পৌঁছায় এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের বহর। পরে জেলা পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে পদযাত্রা শুরু করেন দলের নেতারা। এসময় হাজার হাজার উৎসুক জনতা হাত নেড়ে অভ্যর্থনা জানান।

/এমএইচআর

#নাহিদ_ইসলাম #এনসিপি #নির্বাচন২০২৫ #বিচার_সংস্কার #দৈনিক_সঠিক_বার্তা #ঝিনাইদহ #শাপলা_প্রতীক

বিচার-সংস্কার নয়, সরকার যেন নির্বাচন নিয়েই আগ্রহী: নাহিদ ইসলাম

বিচার-সংস্কার নয়, সরকার যেন নির্বাচন নিয়েই আগ্রহী: নাহিদ ইসলাম

সারাদেশ | 10th July, 2025 1:36 am | দৈনিক সঠিক বার্তা ডেস্ক

নাহিদ ইসলাম এনসিপি সমাবেশে বক্তব্য রাখছেন

নির্বাচন কমিশনের শাপলা প্রতীক বাতিলের ব্যাপারটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সাথে প্রশ্ন তুলেছেন ইসি’র নিরপেক্ষতা নিয়ে। আর নির্বাচন নিয়ে তড়িঘড়ির অভিযোগ করে বলেন, ঘোষণাপত্র ও বিচার-সংস্কার নিয়ে কাজ করার কথা বললেও, সরকার যেনো নির্বাচনের দিকেই আগ্রহী।

বুধবার (৯ জুলাই) ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিদেশ গড়ার নতুন প্রত্যয়ে এনসিপি’র পদযাত্রার দলীয় কর্মসূচি শেষে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন নিয়ে সরকারের যে তড়িঘড়ি, সেই তুলনায় বিচার বা সংস্কারের প্রশ্নে তাদের কোনো অবস্থান দেখতে পাচ্ছি না। একই ব্যাপার জুলাই সনদ ও ঘোষণাপত্রের ক্ষেত্রেও।”

তিনি আরও বলেন, “আমরা সরকারকে আগেও বলেছি তারা যাতে কোনো রাজনৈতিক দলের চাপে এমন কোনো সিদ্ধান্ত না নেয়, যাতে সেটি গণঅভ্যুত্থানের সাথে প্রতারণামূলক কিছু হয়।”

এদিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে সমাবেশ করে এনসিপি। এর আগে, বিকেলে চুয়াডাঙ্গা সফর শেষে ঝিনাইদহে পৌঁছায় এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের বহর। পরে জেলা পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে পদযাত্রা শুরু করেন দলের নেতারা। এসময় হাজার হাজার উৎসুক জনতা হাত নেড়ে তাদের অভ্যর্থনা জানান।

#নাহিদ_ইসলাম #এনসিপি #নির্বাচন২০২৫ #বিচার_সংস্কার #দৈনিক_সঠিক_বার্তা #ঝিনাইদহ #শাপলা_প্রতীক

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন