দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

উত্তরায় বিমান দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক ও সহায়তার আহ্বান

উত্তরায় বিমান দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক ও সহায়তার আহ্বান

উত্তরায় বিমান দুর্ঘটনায় জামায়াত আমিরের শোক ও সহায়তার আহ্বান

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ: ২১ জুলাই ২০২৫

জামায়াত আমিরের শোক
আহতদের সহায়তার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গভীর শোক ও সহানুভূতি প্রকাশ করেছেন।

সোমবার দুপুরে তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি বলেন, "আল্লাহ তা’য়ালা নিহতদের ক্ষমা করুন, শাহাদাতের মর্যাদা দান করুন এবং আহতদের দ্রুত সুস্থ করে দিন।"

তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণকে আহ্বান জানিয়ে বলেন, "উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহায়তা দিন।"

ডা. শফিকুর রহমানের উদ্ধৃতি:
“আল্লাহ নিহতদের জান্নাত দান করুন এবং পরিবারের প্রতি ধৈর্যের শক্তি দান করুন। আহতদের দ্রুত আরোগ্য দান করুন। আমিন।”

জানা গেছে, উড্ডয়নের ১২ মিনিটের মধ্যেই বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে একজন পাইলট নিহত এবং বহু শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হন।

বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাটি দেশজুড়ে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#জামায়াত | #বিমানবিধ্বস্ত | #উত্তরা | #জাতীয়

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন