দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ৩:০৩

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ এবং ঝড়ো আবহাওয়া
ছবি: আবহাওয়া অধিদফতর

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণপশ্চিম উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপে। এটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর

আজ সোমবার (১৪ জুলাই) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়।

লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এতে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলীয় অঞ্চল ও সমুদ্র বন্দরের ওপর দিয়ে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সাথে আরও বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

👉 সংক্ষেপে গুরুত্বপূর্ণ তথ্য:

  • 🌊 বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি
  • ⚠️ চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রায় ৩ নম্বর সতর্ক সংকেত
  • 💨 ঝড়ো হাওয়া ও দমকা বাতাসের সম্ভাবনা
  • 🚢 মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে
  • 🌧️ লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#লঘুচাপ #বঙ্গোপসাগর #আবহাওয়ার_সতর্কতা #সমুদ্রবন্দর #৩নম্বর_সংকেত #দৈনিকসঠিকবার্তা #doiniksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন