দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার, চাল কিনতে ভোক্তাদের কষ্ট বেড়েই চলেছ

নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার

দৈনিক সঠিক বার্তা | প্রকাশঃ ১৮ জুলাই ২০২৫

চালের দাম বৃদ্ধি
চাল কিনতে ভোক্তাদের কষ্ট বেড়েই চলেছে -- ছবি: সংগৃহীত

বাজারে চালের সরবরাহ স্বাভাবিক এবং দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্সের অভিযান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযান, আমদানির অনুমোদনসহ নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবুও নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার।

বোরো মৌসুমে কিছুটা দাম কমলেও গত দেড় মাসে কেজিপ্রতি ১০ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। ভোক্তাদের মতে, এই দাম বৃদ্ধি তাদের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছে।

কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী আবু ওসমান জানান, “নতুন করে না বাড়লেও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। দাম কমার কোনো লক্ষণ নেই।” মিল মালিকরা বলছেন, ধানের দাম বেশি থাকায় চালের দামও বাড়ছে।

টিসিবির তথ্য অনুযায়ী, গত এক মাসে মোটা চালের দাম বেড়েছে ৯.৫২ টাকা, মাঝারি চাল ৮.৩৩ টাকা এবং সরু চাল ৬.৬৭ টাকা।

মোহাম্মদপুর এলাকার গৃহিণী রোজিনা আক্তার বলেন, “বোরো মৌসুমেও যদি দাম কমে না, তাহলে কখন কমবে? আয় বাড়েনি, খরচ বেড়েছে।”

চাল আমদানি বাড়ানোর পাশাপাশি সরকার ৫৫ লাখ পরিবারকে প্রতি কেজি ৩০ টাকা দরে চাল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। খাদ্য উপদেষ্টা জানান, নতুন করে চার লাখ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

📌 তথ্যসংক্ষেপ:

  • সরবরাহ স্বাভাবিক থাকলেও নিয়ন্ত্রণে আসছে না চালের দাম
  • বোরো মৌসুমের পরও কেজিপ্রতি ৬-১০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি
  • মজুত ঘাটতি থাকায় নতুন করে ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন
  • ৫৫ লাখ পরিবারকে ৩০ টাকা কেজি দরে চাল দেবে সরকার
  • টাস্কফোর্স অভিযান, নিয়মিত মনিটরিং চলমান

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#চাল #বাজার #অর্থনীতি #চালেদাম #দৈনিকসঠিকবার্তা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন