নোয়াখালীতে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
🗓️ প্রকাশকাল: ৯ জুলাই ২০২৫
দৈনিক সঠিক বার্তা ডেস্ক:
নোয়াখালীতে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। জেলা শহর মাইজদীসহ জেলার বিভিন্ন এলাকার রাস্তা, ঘরবাড়ি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।
এই পরিস্থিতিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বৃহস্পতিবার থেকে সকল মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।
বুধবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২০২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এবং আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতি মোকাবেলায় ৪৬৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং ইতোমধ্যে কয়েকটি আশ্রয় কেন্দ্রে ৫ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে। এাণ সামগ্রী বিতরণ ও মজুদ রাখা হয়েছে।
মাইজদী, সুবর্ণচর, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সেনবাগ উপজেলার বিস্তীর্ণ এলাকায় কয়েক ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় কয়েক হাজার মানুষ দুর্ভোগে রয়েছে।
#নোয়াখালী #জলাবদ্ধতা #বন্যা #স্কুল_বন্ধ #ব্রেকিং_নিউজ #আন্তর্জাতিক_সংবাদ
একটি মন্তব্য পোস্ট করুন