বক্তৃতাকালে অসুস্থবোধ করে মঞ্চে লুটে পড়লেন জামায়াত আমির
বক্তৃতাকালে অসুস্থবোধ করে মঞ্চে লুটে পড়লেন জামায়াত আমির
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ: ১৯ জুলাই ২০২৫
জাতীয় সমাবেশে বক্তৃতাকালে অসুস্থবোধ করে টানা দুইবার মঞ্চে লুটে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরে তিনি বসে থেকে বক্তব্য শেষ করেন।
শফিকুর রহমান বলেন, “আবু সাঈদরা বুক পেতে না দিলে এই বাংলাদেশ আমরা দেখতাম না। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি আমরা যেন তাদেরকে অবজ্ঞা না করি।”
শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।
জামায়াতের এই মহাসমাবেশে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। দলটি দেশের ডান ও ধর্মভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে।
এনসিপি ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল সমাবেশে প্রতিনিধি পাঠিয়েছে বলে জানা গেছে।
🔍 তথ্যসংক্ষেপ:
- বক্তৃতাকালে জামায়াত আমির অসুস্থবোধ করেন
- মঞ্চে লুটে পড়ার পর বসে বক্তব্য শেষ করেন
- জামায়াতের জাতীয় সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি
- বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
#জামায়াত #শফিকুর_রহমান #জাতীয়_সমাবেশ #রাজনীতি #দৈনিকসঠিকবার্তা
একটি মন্তব্য পোস্ট করুন