দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ

👉 বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ

ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার
ছবি: সংগৃহীত

প্রকাশকাল: ১৩ জুলাই ২০২৫, ১০:৩৬ ।। দৈনিক সঠিক বার্তা ডেস্ক:

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৫ বছরের মধ্যে ভারত হয়ে উঠবে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ।

প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩৪ কোটি ৭০ লাখেরও বেশি। যা অন্যান্য ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও অনেক বেশি। ভারতে এই সময়কালে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩ কোটি ৫৬ লাখ।

পিউ রিসার্চের তথ্যে বলা হয়েছে, হিন্দু ধর্মে ধর্মান্তরের হার খুবই কম হলেও মুসলিম জনসংখ্যা প্রবল গতিতে বাড়ছে। বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা ২০১০ সালে যেখানে ছিল ২৩.৯ শতাংশ, ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ২৫.৬ শতাংশে।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পিউ-এর পূর্বাভাস অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বে মুসলিমদের সংখ্যা দাঁড়াবে ২৮০ কোটির কাছাকাছি। সেই হিসেবে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে ভারতে মুসলমানদের সংখ্যা হবে সর্বাধিক।

প্রতিবেদনে আরও বলা হয়, ধর্মীয় জনসংখ্যার এই পরিবর্তন শুধু ধর্মীয় ভারসাম্যেই নয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও ব্যাপক প্রভাব ফেলবে।

দৈনিক সঠিক বার্তা ডেস্ক

রেফারেন্স: India.com, Pew Research Center

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন