সংস্কার ছাড়া কোনো পক্ষ নির্বাচনে গেলে আমরা তার বিরুদ্ধে যাব: নাহিদ ইসলাম
দৈনিক সঠিক বার্তা ডেস্ক:
জুলাই সনদ, গণহত্যার বিচার ও সংস্কার ছাড়া দেশে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, দেশ সংস্কার না করে কোনো নির্বাচন হবে না। কোনো রাজনৈতিক পক্ষ এর শামিল হলে আমরা তার বিরুদ্ধে যাব।
বুধবার (৯ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গায় শহীদ হাসান চত্বরে জুলাই পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায়বিচার, সংস্কার ও নতুন সংবিধান অর্জন করতেই হবে। বৈষম্য, ফ্যাসিবাদ ও সন্ত্রাসহীন একটি রাষ্ট্র গঠনের জন্য জুলাই অভ্যুত্থানের চেতনায় ছাত্র-যুবকদের এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, গত ৫৪ বছরে সীমান্তে হাজারেরও বেশি নিরপরাধ মানুষ বিএসএফ-এর হাতে নিহত হয়েছে, কিন্তু কোনো সরকার পদক্ষেপ নেয়নি।
ভারতের ভূমিকা ও পানির ন্যায্য হিস্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থনে শেখ হাসিনা সরকার ১৬ বছর ক্ষমতায় থেকে গুম, খুন ও নিপীড়ন চালিয়েছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে আমরা শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করেছি এবং ভয়ভীতির সংস্কৃতি ভেঙে দিয়েছি।
সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির নেতারা: হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা, সামান্তা শারমিন, আব্দুল্লাহ আল আমিন, সোহেল রানা, মোল্লা ফারুক, মুজাহিদুল ইসলাম, খাজা আমিরুল বাশার বিপ্লব ও সাফফাতুল ইসলাম প্রমুখ।
#নাহিদ_ইসলাম #এনসিপি #নির্বাচন #রাজনীতি #সংস্কার #জাতীয়_সংবাদ #জুলাই_পদযাত্রা
একটি মন্তব্য পোস্ট করুন