সমাবেশের মূল পর্ব শুরু, মঞ্চে জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা
সমাবেশের মূল পর্ব শুরু, মঞ্চে জামায়াত আমিরসহ শীর্ষ নেতারা
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ: ১৯ জুলাই ২০২৫
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় মহাসমাবেশের মূল পর্ব শনিবার দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই মধ্যে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং আলেমরা উপস্থিত হয়েছেন।
এর আগে সকাল পৌনে দশটায় সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সারা দেশ থেকে আসা লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
দুপুর একটা দশ মিনিট পর্যন্ত নানা সাংস্কৃতিক পরিবেশনা চলে। জোহরের নামাজের বিরতির পর মূল বক্তব্য পর্ব পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।
🔍 তথ্যসংক্ষেপ:
- সমাবেশের মূল পর্ব শুরু শনিবার দুপুর ২টায়
- উপস্থিত আছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
- সকাল থেকে লাখো নেতাকর্মীর ঢল
- সাংস্কৃতিক পরিবেশনা ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে মূল বক্তব্য শুরু
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন