দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

আহত জুলাইযোদ্ধাদের সংবর্ধনা দিলো কাপ্তাই জামায়াতে ইসলামী

আহত জুলাইযোদ্ধাদের সংবর্ধনা দিলো কাপ্তাই জামায়াতে ইসলামী

আহত জুলাইযোদ্ধাদের সংবর্ধনা দিলো কাপ্তাই জামায়াতে ইসলামী

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১৮ জুলাই ২০২৫

আহত জুলাইযোদ্ধাদের সংবর্ধনা
আহত যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান — ছবি: সংগৃহীত

রাঙামাটির কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া শহীদদের স্মরণে আলোচনা সভা বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কাপ্তাই উচ্চ বিদ্যালয় শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামাল এবং সভাপতিত্ব করেন উপজেলা আমির হারুনুর রশীদ।

হারুনুর রশীদ বলেন, “যাদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে তাদের নিয়ে এখন পর্যন্ত কারো ভাবনা চোখে পড়েনি। একমাত্র আমিরে জামায়াতের নির্দেশেই শহীদ পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “এই গণঅভ্যুত্থানের ইতিহাস মুছে যেতে দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।” তিনি সকল শহীদ ও আহতদের জন্য দোয়া করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক পরিষদের সেক্রেটারি সফিকুল আলম, জামায়াতে ইসলামী নেতা মাওলানা আমির হোসাইন, আহত যোদ্ধারা—তাহসিন কবির, ইমতিয়াজ আবসার চৌধুরী, ছাত্রশিবিরের চন্দ্রঘোনা সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

সংবর্ধিত আহত ছাত্রদের মধ্যে ছিলেন: তাহসিন কবির, শরাফত আলম শাক্কি, ইমতিয়াজ আবসার চৌধুরী, মঈনুল হাসান, প্রবণ চন্দ্রনাথ, তাহমিদুল ইসলাম, জাকের হোসেন জাহেদ, আবদুল কাইয়ুম, আদিত্য তালুকদার, আনিসুর রহমান ও শোভন আচার্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি এবিএম সিরাজুল ইসলাম, সমাজসেবক নিজাম হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন ও সাংবাদিক রিপন মারমা।

🔍 তথ্যসংক্ষেপ:

  • স্থান: কাপ্তাই, রাঙামাটি
  • আয়োজক: উপজেলা জামায়াতে ইসলামী
  • আহত যোদ্ধাদের সংবর্ধনা ও শহীদদের স্মরণে আলোচনা সভা
  • উপস্থিত ছিলেন শহীদ পরিবার, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় নেতৃবৃন্দ

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#দৈনিকসঠিকবার্তা #কাপ্তাই #জুলাইবিপ্লব #জামায়াতে_ইসলামী

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন