দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম

সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম | জাতীয় নাগরিক পার্টি | দৈনিক সঠিক বার্তা

সামনে আরো একটি লড়াই আসছে: নাহিদ ইসলাম

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১৮ জুলাই ২০২৫

নাহিদ ইসলাম - জাতীয় নাগরিক পার্টি
জাতীয় নাগরিক পার্টির পথসভা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা জানি সামনে আরো একটি লড়াই আসছে। আমরা সে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে।”

শুক্রবার দুপুরে জুলাই পদযাত্রার ১৮তম দিনে মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক চত্বরে পথসভায় তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, “আমরা আমাদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করে ঘরে ফিরবো। গোপালগঞ্জে ফ্যাসিবাদীরা হামলা করেছে। আরো হামলা হবে। কিন্তু আমাদের দমন করা যাবে না।”

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের আরো লড়াই করতে হবে। আমরা প্রতিবাদ করতে শিখেছি। মুজিববাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, সে লড়াইয়ে আমরা জিতবো। ভয়ের কোনো কারণ নেই।”

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “দেশে চাঁদাবাজি হচ্ছে, শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল দশা, যাতায়াত ব্যবস্থা নাজুক, কর্মসংস্থানের দুর্গতি—জনগণ এখন মাথা উঁচু করে দাঁড়াতে চায়।”

এনসিপির মুন্সীগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ

এছাড়া উপস্থিত ছিলেন সদস্য সচিব আক্তার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শার্মীন এবং যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা

🔍 তথ্যসংক্ষেপ:

  • স্থান: কৃষি ব্যাংক চত্বর, মুন্সীগঞ্জ
  • ঘটনা: জুলাই পদযাত্রার ১৮তম দিনের পথসভা
  • প্রধান বক্তা: নাহিদ ইসলাম, আহ্বায়ক, এনসিপি
  • বক্তব্য: সামনে আরও লড়াই আসছে, প্রস্তুতি নিতে হবে
  • উপস্থিত: মাজেদুল ইসলাম, সারজিস আলম, হাসনাত, আক্তার হোসেন প্রমুখ

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#জাতীয় | #নাহিদইসলাম | #এনসিপি | #মুন্সিগঞ্জ | #দৈনিকসঠিকবার্তা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন