নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও কালো টাকার খেলা হতে দেয়া হবে না: জামায়াত আমির
📰 দৈনিক সঠিক বার্তা ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী-র আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। নির্বাচনে কোনোভাবেই ভোটকেন্দ্র দখল কিংবা কালো টাকার খেলা হতে দেয়া হবে না।”
তিনি বলেন, “জনগণের ভোটাধিকার রক্ষা করাই আমাদের অঙ্গীকার। সকলকে সতর্ক থাকতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
জামায়াত আমির আরও বলেন, “আল্লাহভীতি ও জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলেই কেবল সৎ ও দায়িত্ত্বশীল নেতৃত্ব গড়ে তোলা সম্ভব।”
তিনি দেশব্যাপী রাজনৈতিক পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে জনগণ নিজেদের মত প্রকাশ করতে পারবে এবং একটি সঠিক সরকার গঠন হবে।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন নির্বাচনী অনিয়ম ও কেন্দ্র দখল, অর্থের প্রভাব ইত্যাদি বিষয়ে বক্তব্য দিতে গিয়েই তিনি এসব কথা বলেন।
ট্যাগ: জামায়াত, নির্বাচন, ভোটকেন্দ্র, কালো টাকা, সুষ্ঠু নির্বাচন, জামায়াত আমির, শফিকুর রহমান
একটি মন্তব্য পোস্ট করুন