দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার হবে

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার হবে

ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমেই জনগণের সরকার হবে

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২১ জুলাই ২০২৫

বিএনপির বক্তব্য
বিএনপির নেতাকর্মীরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন — ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ২০২৬ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়েই নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। সেই নির্বাচনের মাধ্যমেই একটি জনগণের সরকার গঠন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার সকালে রাজধানীর জিয়া উদ্যানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, “যে সরকার এই জুলাই শহীদদের মূল্যায়ন করবেন, তাদের যথার্থ মর্যাদা দিবেন, সেই সরকারই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যথাযথ উদ্যোগ নেবে।”

মির্জা ফখরুল বলেন, “স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছিলেন। আমরা চাই দুর্নীতিমুক্ত, ঘুষ ও নির্যাতনবিহীন একটি নতুন বাংলাদেশ। এর জন্য আমাদের লক্ষ্য হচ্ছে সত্যিকারের উদার গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের অভ্যুত্থানে নিহতদের পরিবারকে দলের পক্ষ থেকে সহায়তা করতে একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

🔍 তথ্যসংক্ষেপ:

  • ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপির দাবী
  • নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আশা
  • জিয়া উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য দেন মির্জা ফখরুল
  • দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয় ব্যক্ত
  • অভ্যুত্থানে নিহতদের পরিবারের জন্য তহবিল গঠনের ঘোষণা

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

#জাতীয় | #বিএনপি | #নির্বাচন | #মির্জা_ফখরুল | #দৈনিকসঠিকবার্তা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন