দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ টাকা দিয়ে পোষানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ টাকা দিয়ে পোষানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ: ১৪ জুলাই ২০২৫

জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ টাকা দিয়ে পোষানো যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই স্মৃতি স্তম্ভ কক্সবাজার
ছবি:কক্সবাজারে 'জুলাই স্মৃতি স্তম্ভ' নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপদেষ্টার বক্তব্য

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ কখনও টাকা দিয়ে পোষানো যাবে না। তবুও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা আমরা করছি। তাদের রক্তের ওপরেই আজকের নতুন বাংলাদেশ গড়ে উঠেছে।”

সোমবার (১৪ জুলাই) কক্সবাজারের পর্যটন হোটেল শৈবাল সংলগ্ন এলাকায় ‘জুলাই স্মৃতি স্তম্ভ’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় তার সঙ্গে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম

স্মৃতি স্তম্ভ সম্পর্কে উপদেষ্টা বলেন, “এটি কেবল এক দিবসের আনুষ্ঠানিকতার জন্য নয়—জুলাই যোদ্ধাদের প্রতিদিন স্মরণ রাখার প্রতীক হিসেবে এটি তৈরি হচ্ছে।”

তিনি জানান, জেলা প্রশাসন ও পূর্ত বিভাগ এই স্মৃতি স্তম্ভ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জুলাই যোদ্ধাদের অবদান সম্পর্কে তিনি বলেন, “তাদের আত্মত্যাগের কারণেই আমরা স্বৈরাচারমুক্ত একটি রাষ্ট্র পেয়েছি। শুধু তারিখে নয়, তাদের মনে রাখতে হবে প্রতিনিয়ত।”

👉 সংক্ষেপে মূল তথ্য:

  • 📍 কক্সবাজারে নির্মিত হচ্ছে 'জুলাই স্মৃতি স্তম্ভ'
  • 🗣️ আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • 🏛️ স্মৃতি স্তম্ভ নির্মাণের দায়িত্ব পূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের
  • 🩸 আহতদের চিকিৎসা ও স্মৃতি সংরক্ষণের উদ্যোগ
  • 🇧🇩 জুলাই বিপ্লবের স্মৃতিচারণে সরকারের প্রতিশ্রুতি

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#জুলাইবিপ্লব #স্বরাষ্ট্রউপদেষ্টা #কক্সবাজার #শহীদস্মরণ #দৈনিকসঠিকবার্তা #doiniksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন