দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

চাল নিয়ে চালবাজি: বন্ধ হচ্ছে মিনিকেট ও নাজিরশাইল চাল বিক্রি

চাল নিয়ে চালবাজি: বন্ধ হচ্ছে মিনিকেট ও নাজিরশাইল চাল বিক্রি দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশ: ১৪ জুলাই ২০২৫

চাল নিয়ে চালবাজি: বন্ধ হচ্ছে মিনিকেট ও নাজিরশাইল চাল বিক্রি

মিনিকেট নাজিরশাইল চাল বাজার থেকে তুলে নেওয়া হচ্ছে
ছবি: সংগ্রহ

অবশেষে বাজার থেকে উঠতে যাচ্ছে মিনিকেট ও নাজিরশাইল নামে পরিচিত অস্তিত্বহীন জাতের চাল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৪টি কর্পোরেট কোম্পানিকে ১৫ দিনের সময় বেঁধে দিয়ে এসব চাল বিক্রি বন্ধে নির্দেশনা দিয়েছে।

রোববার অধিদপ্তরের উপপরিচালক আতিয়া সুলতানা এর নেতৃত্বে এক বৈঠকে কোম্পানিগুলোর প্রতিনিধিদের ডেকে বিষয়টি জানানো হয়। সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেন, “মিনিকেট বা নাজিরশাইল নামে ধানের কোনো জাতই নেই। এসব নামে চাল বিক্রি সুস্পষ্ট প্রতারণা।”

একাধিক কোম্পানির প্রতিনিধি তাদের ভুল স্বীকার করে ধানের প্রকৃত জাতের নামে চাল বাজারজাত করার আশ্বাস দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

অভিযোগ রয়েছে, বাজারে সস্তা ব্রি-২৮ ও ব্রি-২৯ জাতের ধান থেকে চাল এনে মিনিকেট নামে ৮০-৯০ টাকা কেজিতে বিক্রি করা হয়। অথচ প্রকৃত দামে তা ৫৫-৬০ টাকা হওয়ার কথা।

২০২০ সালের এক গবেষণায় দেখা গেছে, রাইস মিলিংয়ের মাধ্যমে চালের আকার-আকৃতি পাল্টে চকচকে করে বাজারে উপস্থাপন করা হয়, ফলে প্রোটিন, ফ্যাট ও মিনারেলস নষ্ট হয়ে যায়। পুষ্টিহীন এই চাল সাধারণ মানুষ উচ্চমূল্যে কিনতে বাধ্য হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, চালের ব্র্যান্ডিং ও বাজারজাতকরণে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এখন এই খাতকে শৃঙ্খলার মধ্যে আনতেই উদ্যোগ নেওয়া হয়েছে।

👉 সংক্ষেপে মূল তথ্য:

  • 🚫 মিনিকেট ও নাজিরশাইল নামে চাল বিক্রি বন্ধ হচ্ছে
  • 🕒 ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর
  • 📉 অস্তিত্বহীন জাতের চাল বিক্রি আইনত প্রতারণা
  • 🏭 রাইস মিলিংয়ে চাল চকচকে করা হলেও পুষ্টি নষ্ট হয়
  • 💰 ব্রি-২৮ ও ব্রি-২৯ চালকে মিনিকেট বানিয়ে বেশি দামে বিক্রি

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#মিনিকেট #নাজিরশাইল #চাল_প্রতারণা #ভোক্তাঅধিকার #ব্রি২৮ #বাংলাদেশচালবাজার #দৈনিকসঠিকবার্তা #doiniksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন