দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

বিমান বিধ্বস্ত: এখনও ৭ নিহতের পরিচয় মেলেনি, আহত শিশুদের সংখ্যা শতাধিক

বিমান বিধ্বস্ত: এখনও ৭ নিহতের পরিচয় মেলেনি, আহত শিশুদের সংখ্যা শতাধিক

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২১ জুলাই, ২০২৫

বিমান বিধ্বস্তের স্থান
বিমান বিধ্বস্তের স্থান

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে এখনও ৭ জনের পরিচয় মেলেনি। এছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে শিশুদের সংখ্যা শতাধিক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান।

সোমবার (২১ জুলাই) রাতে এক ব্রিফিংয়ে হতাহতদের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।

ডা. সায়েদুর রহমান বলেন, “৭টি হাসপাতালে ৮৮ জন ভর্তি রয়েছেন। এদের মধ্যে জাতীয় বার্ণ ইনিস্টিটিউটে ৪৪ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক।”

তিনি আরও বলেন, “শুধুমাত্র ইনফেকশনের কারণে অনেকে মারা যেতে পারেন। তাই হাসপাতালের ভিতরে সবাইকে প্রবেশ না করার জন্য অনুরোধ করছি।” এ সময় অনেকেই রক্ত দানও করেছেন বলে জানান তিনি।

এখন পর্যন্ত বিমান বিধ্বস্তের ঘটনায় ১৯ জন নিহতের খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন ১৬৪ জন। বিধ্বস্ত বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরও মারা গেছেন।

নিহতদের মধ্যে বার্ণ ইনস্টিটিউটে ২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১১ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২ জন, উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে ২ জন এবং উত্তরা আধুনিক হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার এই স্কুল ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং সেনাবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের হাসপাতালে নেওয়া হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

🔍 তথ্যসংক্ষেপ:

  • উত্তরায় মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
  • ১৯ জন নিহত, ৭ জনের পরিচয় এখনও অজানা
  • আহত ১৬৪ জনের মধ্যে শতাধিক শিশু
  • ৭টি হাসপাতালে ৮৮ জন ভর্তি, ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক
  • পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির নিহত
  • ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী উদ্ধার কাজ করেছে

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

🔵 Facebook 🐦 Twitter
লেবেল (Tags):
#ব্রেকিং_নিউজ #জাতীয় #বিমান_বিধ্বস্ত #আহত_শিশু

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন