হঠাৎ স্লুইসগেট খুলে দেওয়ায় পাবনায় ২০০ বিঘা আমন ধান তলিয়ে গেছে
👉 হঠাৎ স্লুইসগেট খুলে দেওয়ায় পাবনায় ২০০ বিঘা আমন ধান তলিয়ে গেছে
🗓 প্রকাশ: ১১ জুলাই ২০২৫ | ✍️ দৈনিক সঠিক বার্তা ডেস্ক
পাবনার সুজানগর উপজেলায় হঠাৎ করে স্লুইসগেট খুলে দেওয়ায় তলিয়ে গেছে গাজনার বিলের অন্তত ২০০ বিঘা বোনা আমন ধান। এতে শতাধিক কৃষক ক্ষতির মুখে পড়েছেন।
স্থানীয় কৃষক বকুল শেখ বলেন, “আমি ১০ বিঘা জমিতে ধান বপন করেছি, এর মধ্যে সাত বিঘা পানির নিচে। ক্ষতিপূরণ না পেলে চলাই কঠিন হবে।”
আরেক কৃষক রিজাই শেখ অভিযোগ করেন, “তালিমনগর স্লুইসগেট ইউএনও নিয়ন্ত্রণ করেন। আমাদের কিছু না জানিয়ে তিনি পানি ছেড়ে দিয়েছেন। রাতের মধ্যেই সব তলিয়ে গেল।”
মকবুল হোসেন জানান, “৫০০ বিঘা জমির মধ্যে ২০০ বিঘা এখন পানির নিচে। যদি ধীরে ধীরে পানি ছাড়া হতো, তাহলে এমন ক্ষতি হতো না।”
তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, “পাটচাষিরা চাপে ছিল, পাশাপাশি বিলে মাছের জন্যও পানি দরকার ছিল। তবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হলে প্রণোদনার ব্যবস্থা করা হবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “আমরা ইউএনও স্যারকে জানিয়েছিলাম যেন ধীরে ধীরে পানি ছাড়া হয়। কিন্তু সবার দাবির মাঝে সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। তবে পাম্প হাউসের মাধ্যমে পানি টেনে ধান রক্ষা সম্ভব।”
উল্লেখ্য, এ বছর সুজানগর উপজেলায় ২,৭৭০ হেক্টর জমিতে বোনা আমন আবাদ হয়েছে। লক্ষ্য ৪,৩৭৭ মেট্রিক টন চাল উৎপাদন।
#দৈনিকসঠিকবার্তা #doiniksothikbarta #পাবনাবন্যা #স্লুইসগেট #সুজানগর #কৃষিক্ষতি #আমনধান
✍️ দৈনিক সঠিক বার্তা ডেস্ক
একটি মন্তব্য পোস্ট করুন