গাজা যুদ্ধবিরতি: ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হামাস
গাজা যুদ্ধবিরতি: ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে সম্মত হামাস
বিশ্ব সংবাদ | ১০ জুলাই ২০২৫, ০৯:০৪ | দৈনিক সঠিক বার্তা ডেস্ক
গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আলোচনায় এক ধাপ এগিয়েছে হামাস। মানবিক সহায়তা ও সংঘাত বন্ধের লক্ষ্যে গোষ্ঠীটি ইসরায়েলের ১০ বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। তবে তারা সতর্ক করে বলেছে, ইসরায়েলের কঠোর অবস্থান আলোচনাকে জটিল করে তুলছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির অংশ হিসেবে ১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে।
হামাসের শীর্ষস্থানীয় নেতা তাহের আল-নুনু বলেন, “আমরা একটি সম্মানজনক যুদ্ধবিরতির লক্ষ্যে প্রস্তাবে সম্মতি দিয়েছি... মানবিক সহায়তা নিশ্চিতে যতটা নমনীয়তা দেখানো সম্ভব—তা আমরা দেখিয়েছি।”
ওয়াশিংটন থেকে আল-জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, “নেতানিয়াহুর সফরের আগে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী ছিলেন, এখন আর তেমনভাবে তা বলছেন না।”
তবে আলোচনার অগ্রগতি সত্ত্বেও গাজায় সংঘাত থামেনি। বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৭৪ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে ৮ জন প্রাণ হারান একটি খাদ্য বিতরণ কেন্দ্রে।
হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি বাস্তবায়নের পথ এখনো সহজ নয় এবং বহু গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনার টেবিলে রয়েছে।
তথ্যসূত্র: Al Jazeera
#গাজা_যুদ্ধবিরতি #হামাস #ইসরায়েল #ফিলিস্তিন #দৈনিক_সঠিক_বার্তা #আন্তর্জাতিক
একটি মন্তব্য পোস্ট করুন