বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
দৈনিক সঠিক বার্তা ডেস্ক
বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের অবস্থান নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “বাংলাদেশে এখন কোনো ধরনের জঙ্গি কার্যক্রম নেই। গত ১০ বছরে মিডিয়া জঙ্গিবাদ সম্পর্কিত কোনো তথ্য পায়নি—এর মানেই হচ্ছে জঙ্গিবাদ নির্মূল হয়েছে।”
মালয়েশিয়ায় বাংলাদেশিদের জঙ্গি ট্যাগ দেওয়ার বিষয়ে তিনি বলেন, “যে তিনজনকে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউ জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছে।”
তিনি আরও জানান, মালয়েশিয়ার আইজিপি যে পাঁচজনকে নিয়ে কথা বলেছেন, তারা বাংলাদেশে ফেরেননি। “আমরা সরকারি লেভেলে যোগাযোগের চেষ্টা করছি এবং তদন্ত করব। তবে এখন পর্যন্ত তাদের সঙ্গে বাংলাদেশের কোনো জঙ্গি সম্পৃক্ততা পাওয়া যায়নি,” বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “আমি মালয়েশিয়ার আইজিপি কী বলেছেন তা জানি না। আমরা অফিসিয়ালি সরকারি লেভেলে কোনো বার্তা পাইনি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে।”
✅ বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদী সংগঠনের অস্তিত্ব নেই।
✅ মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো ৩ জন কোনোভাবেই জঙ্গি নয়—উপদেষ্টা
✅ ৫ জনের ব্যাপারে তদন্ত চলছে, তাদের সঙ্গে দেশের সম্পৃক্ততা নেই
✅ মিডিয়ার সহযোগিতায় দেশে জঙ্গিবাদ নির্মূল হয়েছে
ট্যাগ: বাংলাদেশ, জঙ্গিবাদ, মালয়েশিয়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিমানবন্দর, নিরাপত্তা, সঠিক বার্তা
একটি মন্তব্য পোস্ট করুন