দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

যুবদল-ছাত্রদল দ্বন্দ্বে ফেরি বন্ধ, অপেক্ষায় দেড়শতাধিক যানবাহন

যুবদল-ছাত্রদল দ্বন্দ্বে ফেরি বন্ধ, অপেক্ষায় দেড়শতাধিক যানবাহন

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১৮ জুলাই ২০২৫

নরসিংহপুর ফেরিঘাটে যানজট
নরসিংহপুর ফেরিঘাটে যানজটের দৃশ্য -- ছবি: সংগৃহীত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে নিয়ন্ত্রণ ও ইজারা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের দুই সাবেক নেতার গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে।

এর জেরে শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে নরসিংহপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। ঘাটে পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে প্রায় দেড় শতাধিক যানবাহন। ফলে তীব্র যানজট ও যাত্রী দুর্ভোগ দেখা দিয়েছে।

ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নরসিংহপুর ফেরিঘাটের ইজারা উত্তোলনকে কেন্দ্র করে শরীয়তপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোমিন দিদার ও সখিপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালার মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এক পক্ষ ঘাটে এসে ইজারা তোলার চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এতে মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে, সৃষ্টি হয় সংঘর্ষের আশঙ্কা। নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।

নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ‘ঘাটের ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রায় দেড় শতাধিক গাড়ি ঘাট এলাকায় আটকে আছে। যাত্রী ও চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। আমরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।’

এদিকে ঘাটে আটকে পড়া যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয় তবে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ফেরি বন্ধ থাকায় শুধু যাত্রী নয়, খাদ্যপণ্য, চিকিৎসা সরঞ্জামসহ জরুরি পরিবহনও আটকে গেছে।

এ ঘটনায় ফেরি চলাচল কখন স্বাভাবিক হবে তা নিয়ে এখনো অনিশ্চয়তা বিরাজ করছে। যাত্রীরা চেয়ে আছেন কখন চালু হবে ফেরি।

🔍 তথ্যসংক্ষেপ:

  • নরসিংহপুর ফেরিঘাটে যুবদল ও ছাত্রদলের দ্বন্দ্বের কারণে ফেরি চলাচল বন্ধ
  • দেড়শতাধিক যানবাহন পারাপারের জন্য অপেক্ষায়
  • দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালক
  • নিরাপত্তাজনিত কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে
  • আটকে থাকা যানবাহনে জরুরি পণ্য পরিবহনও বাধাগ্রস্ত

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

হ্যাশট্যাগ:
#সারা_দেশ #ঢাকা #যুবদল #ছাত্রদল #fericlosed #dainiksothikbarta #দৈনিকসঠিকবার্তা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন