দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল

সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল

দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ১৯ জুলাই ২০২৫

জামায়াত সমাবেশ
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের জমায়েত — ছবি: সংগৃহীত

জাতীয় সমাবেশে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াত নেতাকর্মীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতাকর্মীরা সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন। ইতোমধ্যে উদ্যানে মানুষের ভিড় বেড়েছে চোখে পড়ার মতো।

আগামী জাতীয় নির্বাচনের আগে 'লেভেল প্লেয়িং ফিল্ড' গঠনের দাবিসহ মোট সাত দফা দাবিতে আজকের এই মহাসমাবেশ ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি।

দুপুর দুইটায় সমাবেশের মূল পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। এতে সভাপতিত্ব করবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও এ সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।

সমাবেশের আগেই সকাল দশটা থেকে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হবে বলেও আয়োজকরা জানিয়েছেন।

🔍 তথ্যসংক্ষেপ:

  • স্থান: সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা
  • সমাবেশ আহ্বান: বাংলাদেশ জামায়াতে ইসলামি
  • দাবি: লেভেল প্লেয়িং ফিল্ডসহ সাত দফা
  • সময়: সকাল থেকে মিছিল, দুপুর ২টায় মূল পর্ব
  • উপস্থিতি: দেশজুড়ে থেকে আগত হাজারো নেতাকর্মী

– দৈনিক সঠিক বার্তা ডেস্ক

ট্যাগসমূহ: #রাজনীতি | #মহাসমাবেশ | #জামায়াতে_ইসলামি | #সোহরাওয়ার্দী | #dainiksothikbarta

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন