উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, ব্যারেজের ৪৪টি গেট খোলা
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, ব্যারেজের ৪৪টি গেট খোলা
দৈনিক সঠিক বার্তা ডেস্ক | প্রকাশঃ ২২ জুলাই ২০২৫
ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে আতঙ্ক ছড়িয়েছে নদীসংলগ্ন ৮৯টি চরের মানুষের মধ্যে। পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যেতে শুরু করেছে নদীতীরবর্তী নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত।
রোববার সকাল ৬টা থেকে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি যেভাবে হু হু করে বাড়ছে তাতে যেকোনো সময় বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে তিস্তার পানি নিয়ন্ত্রণে রাখতে দেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
তিস্তার চরাঞ্চল ও নদীতীরবর্তী বাসিন্দারা জানান, ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। এতে তিস্তার চরাঞ্চলের নিম্নাঞ্চলের যেকোনো সময় পানি প্রবেশ করে বন্যার সৃষ্টি হতে পারে।
তিস্তা নদী এলাকার বাসিন্দা কুদ্দুস মিয়া বলেন, “আমরা নদীপাড়ের মানুষ সবসময় আতঙ্কে থাকি। বন্যা, খরা, নদীভাঙনের সঙ্গে যুদ্ধ করে আমাদের জীবন অতিবাহিত হয়। ভারতের উজানে গজলডোবা গেটটি রয়েছে, যা বর্ষায় খুলে দেয়া হয়, আর খরায় বন্ধ রাখা হয়।”
তিস্তা ব্যারেজ কন্ট্রোল রুম ইনচার্জ নুরুল ইসলাম জানান, “রোববার ভোর থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। ডালিয়া পয়েন্টে সকাল ৬টায় পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পরিস্থিতি মোকাবিলায় ব্যারেজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে।”
প্রকল্প বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “পানি এখনো বিপৎসীমার নিচে থাকলেও আমরা সতর্ক রয়েছি।”
🔍 তথ্যসংক্ষেপ:
- তিস্তা নদীতে পানি বাড়ছে, ডালিয়া পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি
- ৪৪টি গেট খুলেছে তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ
- ৮৯টি চর ও নিচু এলাকায় বন্যার আশঙ্কা
- ভারতের গজলডোবা গেটের প্রভাব রয়েছে
- স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে
– দৈনিক সঠিক বার্তা ডেস্ক
হ্যাশট্যাগ:
#দৈনিকসঠিকবার্তা
#dainiksothikbarta
#তিস্তানদী
#বন্যা
#লালমনিরহাট
একটি মন্তব্য পোস্ট করুন