দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

👉 ভোটার তালিকায় রোহিঙ্গা ঢুকে পড়ায় বেকায়দায় নির্বাচন কমিশন

ভোটার তালিকায় রোহিঙ্গা ঢুকে পড়ায় বেকায়দায় নির্বাচন কমিশন

👉 ভোটার তালিকায় রোহিঙ্গা ঢুকে পড়ায় বেকায়দায় নির্বাচন কমিশন

🗓 প্রকাশ: ১১ জুলাই ২০২৫ | ✍️ গাজী শাহনেওয়াজ

ভোটার তালিকায় রোহিঙ্গা ঢুকে পড়া
রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে হিমশিম খাচ্ছে নির্বাচন কমিশন (ছবি: সংগৃহীত)

জাতীয় ভোটার তালিকায় রোহিঙ্গাদের ঢুকে পড়া নিয়ে চরম সংকটে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। একাধিকবার রোহিঙ্গাদের ডাটাবেজ চেয়েও তা পায়নি ইসি। এতে করে ভোটার যাচাই কার্যক্রম বিঘ্নিত হচ্ছে এবং রোহিঙ্গারা গোপনে পরিচয়পত্র পেয়ে যাচ্ছে।

ইসি সূত্র জানায়, নানা অপকৌশল, এলাকা পরিবর্তন এবং কিছু অসাধু কর্মকর্তা ও জনপ্রতিনিধির সহায়তায় রোহিঙ্গারা ভোটার তালিকায় ঢুকে পড়ছে। কে রোহিঙ্গা আর কে না—তা শনাক্ত করা হয়ে পড়েছে জটিল।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর রোহিঙ্গা ডাটাবেজ চাওয়া হলেও এক মন্ত্রণালয়ের আপত্তির কারণে তা পাওয়া যায়নি। ফলে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গাকে শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে কমিশন।

এনআইডি উইংয়ের ডিজি এএসএম হুমায়ুন কবীর বলেন, আমরা জানি না ভোটার তালিকায় রোহিঙ্গা আছে কি না। আমরা প্রতিরোধের সব ব্যবস্থা নিয়েছি, কিন্তু ডাটাবেজ না থাকায় নিশ্চিত হওয়া যাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, একজন রোহিঙ্গাকে ভোটার করিয়ে দিলে লাখ টাকারও বেশি উৎকোচ পাওয়া যায়। অতীতে এ ধরনের ঘটনায় অনেক কর্মকর্তা বরখাস্ত ও জেলে গেছেন।

চট্টগ্রাম আঞ্চলিক কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, রোহিঙ্গারা পরিচয় গোপন করলে তাদের শনাক্ত করা সম্ভব নয়, যদি না নির্দিষ্ট অভিযোগ আসে।

বর্তমানে দেশের জাতীয় ভোটার তালিকায় ১২ কোটি ৩৭ লাখেরও বেশি ভোটারের তথ্য রয়েছে।

#দৈনিকসঠিকবার্তা #doiniksothikbarta #রোহিঙ্গা #ভোটারতালিকা #ইসি #বাংলাদেশ #জাতীয়পরিচয়পত্র

✍️ দৈনিক সঠিক বার্তা ডেস্ক

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন