দৈনিক সঠিক বার্তা
🔴 সর্বশেষ খবর:
📢 দৈনিক সঠিক বার্তা পেইজে আপনাকে স্বাগতম 🔵 আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে- প্রতিষ্ঠানের নাম, আপনার নাম ও পদবি, প্রতিষ্ঠানের পূর্ণ ঠিকানা ও মোবাইল নাম্বার (প্রতিষ্ঠানের) লিখে ইমেইল করুন এই ঠিকানায়: dainiksothikbarta25@gmail.com

✍️ শাহেদ | 🕒 সময়: — 🗓️ রোজ: বৃহস্পতিবার, 14 May 2026 | ৩১ বৈশাখ ১৪৩৩ | ২৬ জিলক্বদ ১৪৪৭

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত এইচএসসি পরীক্ষা স্থগিত ফাইল ছবি

দৈনিক সঠিক বার্তা ডেস্ক:

কুমিল্লায় অতিরিক্ত বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কুমিল্লা শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন।

তিনি বলেন, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বোর্ডের আওতাধীন বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অনেক এলাকায় পরীক্ষার কেন্দ্র প্লাবিত হওয়ায় পরীক্ষা নেয়া সম্ভব হবে না।

আমরা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সাথে কথা বলে বন্যা পরিস্থিতির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ে অবহিত করার পর রাতে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত আসে।

স্থগিত পরীক্ষার সময়সূচী পরবর্তীতে জানানো হবে বলে উল্লেখ করেন পরীক্ষা নিয়ন্ত্রক।

#এইচএসসি #কুমিল্লা_বোর্ড #পরীক্ষা_স্থগিত #জাতীয়_সংবাদ #শিক্ষা

💬 আপনার মতামত জানান ▾

একটি মন্তব্য পোস্ট করুন